নওগাঁয় মায়ের সঙ্গে গ্রামীণ মেলা দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বিজয় সরকার (১৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলের দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার হাট চকগৌরী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত বিজয় নওগাঁ পৌরসভার পুরাতন রেজেস্ট্রি অফিস পাড়ার সুশীল সরকার বাদলের ছেলে ও নওগাঁ জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহতের স্বজন ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের পর বিজয় তাঁর মায়ের সঙ্গে ইজিবাইকে করে নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর এলাকায় ঐতিহ্যবাহী হিন্দুবাঘা গ্রামীণ মেলা দেখতে যাচ্ছিল। পথে নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাট চকগৌরী এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁদের ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইক উল্টে বিজয়, তাঁর মা বর্ষা রাণী ও ছোট বোন শ্রদ্ধা সরকার আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক বিজয়কে মৃত ঘোষণা করেন। আহতরা চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে নিহত স্কুলছাত্রের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪২ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে