
চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুরের পর আগুন দিয়েছে ছাত্র-জনতা। পরে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদের রাজনৈতিক কার্যালয় ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয় তারা।
আজ বৃহস্পতিবার শহরের পাঠানপাড়া ওয়ালটন মোড়ে এ ঘটনা ঘটে।
এর আগে বিকেল ৪টার দিকে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে ‘ফ্যাসিবাদবিরোধী সকল শক্তি’র ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমবেত হয়।
এ সময় বিভিন্ন স্লোগান দেন বিক্ষুব্ধ জনতা। এর কিছুক্ষণ পর হাতুড়ি দিয়ে কার্যালয়টি ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় গান বাজিয়ে উল্লাস করতে দেখা যায় তাঁদের।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে