
পাবনার ঈশ্বরদীতে রেললাইন থেকে এক ব্যবসায়ীর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে শহরের উমিরপুর এলাকার ঈশ্বরদী-খুলনা রেললাইনের ওপর থেকে দেহ ও মাথা উদ্ধার করে রেলপুলিশ।
নিহত ব্যক্তির নাম বাদশা হোসেন (৫৫)। তিনি উপজেলার পাকশী ইউনিয়নের যুক্তিতলা গ্রামের মৃত দেলওয়ার হোসেনের ছেলে। যুক্তিতলার কাদেরের মোড়ে ‘মিঠুন স্টোর’ নামে তাঁর একটি মুদিদোকান রয়েছে। তিনি জমি কেনাবেচার কাজেও জড়িত ছিলেন।
নিহতের পরিবারের দাবি, ‘এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দুর্বৃত্তরা হত্যা করে রেললাইনে ফেলে আত্মহত্যা বলে প্রচার চালানোর চেষ্টা করছে।’
নিহতের ছেলে মিঠুন হোসেন গণমাধ্যমকে বলেন, ‘গতকাল রাত ৮টার কিছুপর কে বা কারা দোকান থেকে বাবাকে ডেকে নিয়ে যায়। এর কিছুপর রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাতস্থান থেকে বাবা তার মোবাইল থেকে জানায়, চোখ বেঁধে তাকে কোথাও যেন নিয়ে যাওয়া হচ্ছে। এরপর মোবাইলের লাইনটি কেটে যায়।’ মিঠুন জানান, তিনি দ্রুত ঈশ্বরদী থানায় গিয়ে পুলিশকে জানান। পরে পরিবারের লোক ও আত্মীয়স্বজনেরা আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির সময় উমিরপুর রেললাইনের পাশে মোবাইলের আলো জ্বলতে দেখেন। পরে সেখানে গিয়ে মাথাবিহীন দেহ পড়ে থাকতে দেখেন। একই সঙ্গে রেললাইনের কিছু দূরে ক্ষতবিক্ষত অবস্থায় মাথাটি পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা নিশ্চিত হন মরদেহটি বাদশা হোসেনের।
মিঠুনের দাবি, মোবাইলে ডাকার পর দুর্বৃত্তরা তাঁর বাবাকে অটোরিকশায় তুলে নিয়ে যায় এবং পরিকল্পিতভাবে হত্যা করে রেললাইনে ওপর ফেলে রাখে আত্মহত্যা হিসেবে প্রচারের জন্য।
এদিকে বিষয়টি নিয়ে ছায়াতদন্ত শুরু করেছে ঈশ্বরদী থানা-পুলিশ। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ঘটনার আগেই নিহতের ছেলে থানা এসেছিল অভিযোগ জানাতে। এরপর রেললাইনের ওপর থেকে মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে তিনি রাতেই এলাকাটি পরিদর্শন করেন।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, বিষয়টি নিয়ে রেল পুলিশের পাশাপাশি ঈশ্বরদী থানা ছায়াতদন্ত করছে। তবে ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা স্পষ্টভাবে বলা যাচ্ছে না।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য আজ মরদেহটি পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৬ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২১ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে