
নাটোরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সাবেক পৌর মেয়র-ইউপি চেয়ারম্যানসহ ৩৩ জন আওয়ামী লীগ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে জেলার বিভিন্নস্থান থেকে তাঁদের আটক করা হয়।
আজ রোববার সকালে আটকের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নাটোরের পুলিশ সুপার মারুফাত হুসাইন। তিনি বলেন, নাটোরের বড়াইগ্রাম উপজেলার পৌরসভার সাবেক মেয়র আব্দুল বারেক ও সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওসমান গনিসহ ৩৩ জন আওয়ামী লীগ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান ও বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ১০ নভেম্বরকে (শহীদ নূর হোসেন দিবস) সামনে রেখে আটক আওয়ামী লীগ কর্মীরা নিজ নিজ অবস্থান থেকে নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি তৈরির পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
নাটোরের পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে কেউ যাতে নাশকতা বা সহিংসতা চালাতে না পারে সে লক্ষ্যে পুলিশ তৎপর রয়েছে।
এদিকে, আওয়ামী লীগ কর্মীদের নাশকতার আশঙ্কায় সকাল থেকে নাটোর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছে বিএনপি ও তাঁর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। সকাল থেকেই তাঁরা শহরে মোটর শোডাউন করছে। শহরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যের উপস্থিত রয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৭ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২২ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে