
রাজশাহীতে আগামীকাল শনিবার (১৮ জানুয়ারি) জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন হতে যাচ্ছে। দেড় দশক পর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে এই সম্মেলন করতে যাচ্ছে জামায়াত। দলের পক্ষ থেকে সম্মেলনে লক্ষাধিক নেতা-কর্মীর সমবেত হওয়ার আশা করা হচ্ছে।
রাজশাহী জেলা ও মহানগর জামায়াত যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে। সকাল ৯টায় কর্মী সম্মেলন হবে। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় অন্য নেতারাও।
কর্মী সম্মেলন ছাড়াও দুপুরে চিকিৎসক সমাবেশ এবং বেলা ৩টায় মহিলা সদস্য সমাবেশ হবে। বাদ মাগরিব ব্যবসায়ীদের নিয়ে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনে সমাবেশ হওয়ার কথা রয়েছে।
কর্মী সম্মেলনের প্রস্তুতির সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করতে আজ শুক্রবার সকালে জামায়াতের রাজশাহী মহানগর আমির ড. মাওলানা কেরামত আলী, সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল, প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমনসহ অন্য নেতারা মাঠ পরিদর্শন করেন।
এ বিষয়ে জানতে চাইলে জামায়াতের রাজশাহী মহানগর আমির ড. মাওলানা কেরামত আলী আজকের পত্রিকাকে বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমাদের সমাবেশ তো দূরের কথা, একটি সভা করারও অনুমতি দেয়নি। দীর্ঘ ১৫ বছর পর আমরা এমন সম্মেলন আয়োজন করতে পেরেছি, এতে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এই সম্মেলনে জেলা ও মহানগর থেকে লক্ষাধিক নেতা-কর্মী আসবেন। আমিরে জামায়াত তাঁদের দিকনির্দেশনা দেবেন।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৬ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে