পাবনার ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় নাহিদ প্রামাণিক (২০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে ঈশ্বরদী-পাবনা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাহিদ প্রামাণিক পাবনা সদর উপজেলার টেবুনিয়ার ছোট মাটিয়াবাড়ি গ্রামের সুমন প্রামাণিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১টার দিকে উপজেলার দাশুড়িয়ায় পাবনা সুগারমিলের সামনে বেপরোয়া গতির একটি ট্রাকের সঙ্গে আরেকটি অটোরিকশার ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোচালক নাহিদ মারা যান। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর এম এ ওয়াদুদ দুর্ঘটনার সত্যতা স্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্ত মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২০ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩১ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৬ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে