
রাজশাহীতে বিশ্ববিদ্যালয় ছাত্র সাকিব আনজুম সবুজ (২৫) নিহতের ঘটনায় মামলা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় নগরীর বোয়ালিয়া থানায় মামলাটি করেন নিহত সবুজের বাবা মাইনুল হক।
মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন এবং দলের রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ সহযোগী সংগঠনের ৪২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০০–৩০০ জনকে আসামি করা হয়েছে।
বোয়ালিয়া থানার ওসি মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন-রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাবেক সভাপতি রকি কুমার ঘোষ, রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাশিক দত্ত, সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ খান টিটো, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মোস্তাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব, মহানগর যুবলীগের সভাপতি মনিরুজ্জামান মনির।
ওসি মাসুদ পারভেজ জানান, কলেজছাত্র সবুজ নিহতের ঘটনায় তাঁর বাবা থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে। অধিকাংশ আসামি আত্মগোপনে রয়েছেন। তাঁদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন নগরীর আলুপট্রি মোড়ে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় ধাওয়া খেয়ে পালাচ্ছিলেন বরেন্দ্র বিশ্ব বিদ্যালয়য়ের শিক্ষার্থী সাকিব আনজুম সবুজ। তিনি শাহ মখদুম কলেজ সংলগ্ন একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। সেখানেই তাঁর গলায় ছুরিকাঘাত করা হয়। এতে তাঁর মৃত্যু হয়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে