
নাটোরের গুরুদাসপুরে এক গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনায় করা মামলায় রুবেল মাল (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রোববার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার দুপুরে নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। গ্রেপ্তার রুবেল উপজেলার দেবোত্তর গরিলা গ্রামের বাসিন্দা।
অভিযোগের বরাত দিয়ে র্যাবের কোম্পানি অধিনায়ক জাহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তার রুবেল আগেও ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গত ৭ ফেব্রুয়ারি স্বামী বাড়িতে না থাকার সুযোগে রাতে রুবেল তাঁকে ধর্ষণ করেন এবং ধর্ষণের ভিডিও ধারণ করেন।
পরে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আবার কুপ্রস্তাব দিলে ওই গৃহবধূ বাদী হয়ে গুরুদাসপুর থানায় অভিযোগ দায়ের করেন। এর পর থেকেই পলাতক ছিলেন রুবেল মাল। গ্রেপ্তারের পর রুবেলকে গুরুদাসপুর থানায় সোপর্দ করা হয়।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৯ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৭ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৩ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে