
সিরাজগঞ্জের কাজীপুরে হাঁটতে বের হয়ে বালুবাহী ট্রাকের ধাক্কায় এক নারী নিহত ও তাঁর স্বামী গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার ভোরে উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের ছালাভরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম জুলেখা খাতুন (৪০)। তিনি ছালাভরা পূর্বপাড়া গ্রামের হারুনর রশীদের (৫০) স্ত্রী। আহত হারুনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ ফজরের নামাজ আদায় করে স্বামী-স্ত্রী বাড়ির পাশের সড়কে হাঁটতে বের হন। পথে ছালাভরা বাজারের পূর্ব পাশে করাতকলের কাছে একটি দ্রুতগতির ট্রাক দুজনকে ধাক্কা দেয়। এতে জুলেখা ছিটকে পাশে করাতকলের গাছের গুঁড়ির ওপর পড়ে ঘটনাস্থলেই মারা যান। হারুনকে আশপাশের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ফরিদুল ইসলাম বলেন, ‘ঘটনা খুব ভোরে ঘটায় ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। পুলিশ এসে খোঁজখবর নিয়েছে।’
কাজীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লাল মিয়া বলেন, ‘খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম, খোঁজখবর নিয়েছি। নিহতের নিকটাত্মীয়দের কোনো অভিযোগ নেই। তাঁরা মরদেহ দাফনের ব্যবস্থা করবেন।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে