
প্রায় দুই দশক আগে পরিবার তাঁকে ত্যাজ্য করে। এরপর হাত পেতে, হিজড়া সম্প্রদায়ের মিশে নানাভাবে কোনোরকম পেটে ভাতে চলতো। গত মঙ্গলবার শোয়ার ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, আত্মহত্যা করেছেন ববিতা। বয়স হয়েছিল ৪০ বছর। শেষ আশ্রয়টাও দিল না তাঁর স্বজনরা। অবশেষে মৃত্যুর দুই দিন পর প্রশাসনের উদ্যোগে সরকারি গোরস্থানে দাফন করা হয় তাঁকে।
স্থানীয় সূত্রে জানা যায়, তৃতীয় লিঙ্গের মানুষ হওয়ায় পরিবারের নানা বঞ্চনায় শিকার হয়ে বাড়ি ছাড়েন ববিতা। ১৬ বছর ধরে নওগাঁ জেলার আত্রাই উপজেলার রেল কলোনিতে বসবাস শুরু করেন। গত ১৩ জুলাই মঙ্গলবার দিবাগত রাতের যে কোনো এক সময় তিনি বিষ পানে আত্মহত্যা করেন। গতকাল বুধবার বিকেলে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে আত্রাই থানা পুলিশ।
মরদেহ উদ্ধারের পর দাফন নিয়ে বিপাকে পড়ে পুলিশ। রেল কলোনি সংলগ্ন ভর তেঁতুলিয়া কবরস্থানের সভাপতি সাফ জানিয়ে দেন তাঁকে সেখানে দাফন করতে দেওয়া হবে না। নিজ গ্রাম নলডাঙ্গার খাজুরার স্বজনরাও মরদেহ নিতে রাজি না। অবশেষে মৃত্যুর দুই দিন পর তাঁর মরদেহ ময়নাতদন্ত শেষে স্থানীয় প্রশাসনের সহায়তায় আত্রাই সরকারি কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ববিতা ১৩ জুলাই রাতে কীটনাশক (গ্যাস ট্যাবলেট) খেয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কী কারণে আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। তাঁর বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামে। তাঁর বাবা, মা, ভাই-বোন কেউ বেঁচে নেই। অন্য আত্মীয়স্বজনও মরদেহ নিতে রাজি নয়। বাধ্য হয়ে সরকারি গোরস্থানে দাফনের ব্যবস্থা করা হয়েছে। তাঁর আত্মহত্যার ব্যাপারে আত্রাই থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২০ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩১ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৬ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে