
রাজশাহীতে তৃতীয় লিঙ্গের ১৩ জনের সমাজসেবা কার্যালয়ের ভাতার টাকা তুলে নিয়েছে এক প্রতারক চক্র। মোবাইল ব্যাংকিং থেকে টাকা তুলে নেয় ওই চক্র। এ বিষয়ে গত রোববার নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডিতে উল্লেখ করা হয়েছে, তৃতীয় লিঙ্গের সদস্যদের মোবাইল ব্যাংকিং ‘নগদ’ অ্যাকাউন্টের মাধ্যমে রাজশাহী সমাজসেবা কার্যালয় থেকে সরকারি ভাতা দেওয়া হয়। তিন মাস পরপর ১ হাজার ৮০০ করে এই ভাতার টাকা আসে। গত শনিবার প্রতারক চক্রের এক সদস্য ঢাকা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তার পরিচয় দিয়ে কল দেয়। বিভিন্ন সময়ে ০১৬১৮০৫৫৮৯১, ০১৬১৪৪৭৩৪৫৫ ও ০১৮১৫৪০৫৫৫৬ নম্বর থেকে ফোন করা হয়।
তৃতীয় লিঙ্গের সদস্যদের ওই প্রতারক ফোন করে নগদ অ্যাকাউন্টে ভাতার টাকা দেওয়ার কথা বলেন। এমনকি মোবাইল ফোনে একটি ওটিপি নম্বর পাঠান। এরপর তাঁদের নগদ অ্যাকাউন্ট শূন্য হয়ে যায়। এভাবে ১৩ জনের কাছ থেকে ২১ হাজার ৬০০ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্রটি।
রাজশাহীর আত্মোন্নয়নমূলক সংগঠন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।
মোহনা মঈন বলেন, ‘আমাদের ৬১ জন সদস্য সমাজসেবা কার্যালয় থেকে প্রতি মাসে ৬০০ টাকা করে ভাতা পান। প্রতি তিন মাস অন্তর ১ হাজার ৮০০ টাকা ভাতা দেওয়া হয়। এবার নগদ অ্যাকাউন্টে ভাতার টাকা পাঠানোর পর এসএমএস না আসায় আমরা বুঝতে পারিনি।’
তিনি আরও বলেন, ‘প্রতারকচক্র ফোন করে নগদে ভাতা পাঠানোর কথা বলে ওটিপি জানতে চায়। তথ্যপ্রযুক্তি সম্পর্কে ধারণা কম থাকায় অনেক হিজড়া সদস্যই সেই ওটিপি দিয়ে দিয়েছেন। ওটিপি বলার পর অ্যাকাউন্টে থাকা টাকা উধাও হয়ে গেছে।’
মোহনা মঈন জানান, এভাবে ১৩ জনের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে অন্য সদস্যদের দ্রুত সতর্ক না করলে আরও অনেকেই প্রতারিত হতেন। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। পুলিশ অভিযুক্তকে ধরবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় জিডি হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। নগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের সহযোগিতায় তাঁরা এটি তদন্ত করে দেখবেন বলেও জানান এই কর্মকর্তা।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে