
নাটোরের লালপুরে সাইফুল ইসলাম (৫৫) নামের এক মুদিদোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে উপজেলার অর্জুনপুর-বরমহাটি (এবি) ইউনিয়নের বামনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের স্কুল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ওই গ্রামের এবাদত মুন্সির ছেলে।
নিহতের ছোট ভাই শাহিনুল ইসলাম বলেন, বামনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড়ে প্রায় ২০ বছর ধরে তাঁর ভাই মুদিদোকান চালাচ্ছেন। গতকাল রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় বাড়ির গেটে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
স্থানীয় এবি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান গোলাম মোস্তফা আসলাম বলেন, নিহত সাইফুল ইসলাম তাঁর ইউপির সাবেক সংরক্ষিত মহিলা সদস্যের স্বামী। দুঃখজনক এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান রাজু আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনসহ হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে