চট্টগ্রামের আনোয়ারায় বন্য হাতির আক্রমণে আহত যুবক মো. বদরুদ্দিনের (২৯) মৃত্যু হয়েছে। ২৯ দিন চিকিৎসাধীন থেকে আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
এর আগে, গত ২৭ ডিসেম্বর রাতে উপজেলার বটতলী শাহ্ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজের পাশে পাহাড়ে সহপাঠীদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় একটি বন্য হাতি তাঁদের আক্রমণ করে। এ সময় বদরুদ্দিন আহত হন।
নিহত বদরুদ্দিন বটতলী ইউনিয়নের নুরপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। পরিবারে তাঁর মা, এক ভাই ও এক বোন রয়েছে।
বটতলীর চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী জানান, হাতির আক্রমণে আহত বদরুদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়। ২৯ দিন চিকিৎসা শেষে আজ বৃহস্পতিবার মারা যান। দেয়াঙ পাহাড়ে অবস্থানরত হাতিগুলো প্রায় সময় লোকালয়ে ঢুকে ফসল ও মানুষের ঘর বাড়িতে তাণ্ডব চালায়। গত পাঁচ বছরে হাতির আক্রমণে উপজেলায় বেশ কয়েকজনের মৃত্যু হলেও বন বিভাগ হাতি তাড়ানোর কোনো ব্যবস্থা নিচ্ছে না।
এদিকে গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক এলাকার শাহ্ আহমদ বাড়িতে তিনটি হাতি তাণ্ডব চালিয়ে গাছপালার ক্ষতি করে।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন বলেন, ‘হাতির আক্রমণে আহত যুবকের মৃত্যুর খবর শুনেছি। বন বিভাগের সঙ্গে কথা বলে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়া হবে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৯ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৭ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৪ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে