
সিরাজগঞ্জের কামারখন্দে চুরির মামলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে উপজেলার কোনাবাড়ি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইউপি সদস্য নুর মোহাম্মাদের ছেলে মো. কোরবান আলী। তিনি উপজেলার ঝাঐলের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
গ্রেপ্তার বাকি দুজন তাঁর সহযোগী। তাঁরা হলেন—টাঙ্গাইল জেলার কালিহাতী থানার মোহাম্মদ আইয়ুব আলীর খানের ছেলে মো. সজিব (১৯), সিরাজগঞ্জ জেলার সদর থানার কান্দাপাড়া এলাকার মো. শরিফুল ইসলামের ছেলে রাসেল খাঁ (২৪)।
পুলিশ জানিয়েছে, ইউপি সদস্য কোরবান আলীর বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, মাদক, ছিনতাই ও চুরিসহ ২৪টি মামলা রয়েছে। সবশেষ চুরির মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মামলার বিষয়ে বিস্তারিত জানায়নি তাঁরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান। তিনি আজকের পত্রিকাকে বলেন, কোরবান আলীকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে