
একই ব্যক্তি যাতে প্রতিদিন ওএমএসের চাল-আটা কিনতে না পারেন, সে জন্য খুব শিগগির কার্ডের মাধ্যমে ওএমএসের পণ্য বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
আজ বৃহস্পতিবার সকালে নওগাঁর পোরশা উপজেলার কপালির বাজারে চলমান ওএমএস কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমকে এসব জানান তিনি।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা খোলাবাজারে বিক্রয় কার্যক্রম (ওএমএস) কার্ডের মাধ্যমে বিতরণের নির্দেশনা দিয়েছেন। খুব শিগগির কার্ডের মাধ্যমে বিতরণ শুরু হবে।’
খাদ্যমন্ত্রী বলেন, ‘একই ব্যক্তি যাতে প্রতিদিন ওএমএসের চাল-আটা কিনতে না পারে, সে জন্য কার্ড প্রবর্তন করা হচ্ছে। কারণ এক ব্যক্তি বারবার ওএমএসের চাল নেয়। কেউ কেউ আবার সেটা বিক্রি করে দেয়। আবার অনেকে পায় না। কার্ডের মাধ্যমে বিতরণ করা হলে এই প্রবণতা কমবে এবং সবাই পাবে। কার্ডের মাধ্যমে একজন সপ্তাহে একবার ওএমএসের চাল কিনতে পারবে।’
চালের বাজারদর কমাতে বিদেশ থেকে চাল আমদানি করা হবে কি না—এই প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, ‘দেশে চালের অনেক মজুত আছে, কোনো অভাব নেই। আমনের উৎপাদন ভালো হয়েছে। বোরো ফসলের চাষ শুরু হয়েছে। বেশি আমদানি করলে কৃষক ন্যায্যমূল্য পাবে না।’
নিম্ন আয়ের মানুষের কোনো সমস্যা হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তাদের জন্য ওএমএসে ৩০ টাকায় চাল দেওয়া হচ্ছে। আবার মার্চ মাস থেকেই খাদ্যবান্ধব কর্মসূচি চালু হয়েছে। ৫০ লোখ পরিবার প্রতি মাসে একবার করে ৩০ কেজি চাল পাবে।’
এ সময় উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা বেগম, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলামসহ খাদ্য বিভাগের কর্মকর্তারা।
পরে খাদ্যমন্ত্রী নিতপুর খাদ্যগুদাম পরিদর্শন করেন। এ সময় তিনি গুদামে রক্ষিত চালের গুণগত মান পরীক্ষা করে দেখেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২১ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে