
সিরাজগঞ্জের বেলকুচিতে ধর্ষণের অভিযোগে জেল খাটা এক যুবক ফের ধর্ষণের চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাঁকে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
আজ শনিবার সকালে বেলকুচি পৌরসভায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ জনতার হাত থেকে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। অভিযুক্ত যুবকের নাম আজমির হোসেন (৩০)। তিনি পৌর এলাকার চালা সাতমাথা গ্রামের বাসিন্দা। তিনি আজ পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন।
স্কুলছাত্রীর বাবা বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে আমার মেয়ে তার ভাতিজাকে মাদ্রাসায় রেখে আসতে যায়। এ সময় আজমির জোর করে আমার মেয়েকে যমুনা নদীর কাশবনে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করে আজমির। এ সময় আমার মেয়ে চিৎকার করলে আমার পুত্রবধূ ঘটনাস্থলে ছুটে গেলে আজমির পালিয়ে যায়।’
এই খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ এলাকা থেকে আজমিরকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ বিক্ষুব্ধ জনতার হাত থেকে তাঁকে উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দারা জানান, আজমির ইতিপূর্বে ধর্ষণের অভিযোগ জেল খেটেছেন। তিনি স্থানীয় প্রভাবশালীদের হয়ে কাজ করায় বারবার অপকর্ম করে রেহাই পেয়ে যান।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আজমির নামের এক যুবককে স্থানীয় বিক্ষুব্ধ জনতা গণপিটুনি দিচ্ছে—এমন খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করেছি। তিনি শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পাওয়ায় তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় এনেছি। আজমিরের বিরুদ্ধে থানায় ধর্ষণে মামলা রয়েছে। ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে