
নওগাঁর নিয়ামতপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আল আমিন (২৪) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে তাঁর ছোট ভাইসহ দুজন। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার ছাতড়া-শিবপুর রোডের ছাতড়া উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আল আমিন উপজেলার চন্দননগর ইউনিয়নের চন্দননগর কলেজ এলাকার আইনুল হকের ছেলে। তিনি নওগাঁ সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। আহত ব্যক্তিরা হলেন নিহত আল আমিনের ছোট ভাই আল মামুন (১৩) ও একই গ্রামের কুদ্দুসের ছেলে আহাদ আলী (১৩)।
নিহত আল আমিনের বাবা আইনুল হক বলেন, সন্ধ্যার পর ছাতড়া বাজারে তাফসির শোনার উদ্দেশ্যে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। ছাতড়া উচ্চ বিদ্যালয়ের সামনে বালুভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাত ৯টার দিকে দুই ছেলেকেই ভর্তি করানো হয়। রাত সাড়ে ৯ দিকে বড় ছেলে আল আমিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এ বিষয়ে জানতে চাইলে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি আটকে রাখা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে