
রাজশাহী থেকে ফেনী যাবেন যাত্রী। বাসের ভাড়া ১ হাজার ৩৬১ টাকা। কিন্তু তাঁর কাছ থেকে নেওয়া হয়েছে চাঁপাইনবাবগঞ্জ থেকে কক্সবাজারের ভাড়া ১ হাজার ৮০০ টাকা। এমন ঘটনা দেখে রাজশাহীতে গ্রামীণ ট্রাভেলসকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন।
আজ শনিবার বেলা ১১টার দিকে রাজশাহী নগরের শিরোইল বাস টার্মিনাল এলাকায় এই অভিযান চালানো হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসের বিভিন্ন কাউন্টার পরিদর্শন করেন এবং কাউন্টারগুলোকে অতিরিক্ত ভাড়া নেওয়া থেকে বিরত থাকতে নির্দেশ দেন।
আলপনা ইয়াসমিন জানান, ঈদপরবর্তী সময়ের টিকিটের ক্ষেত্রে অনলাইনে বেশি দেখিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। অনলাইনে ভাড়া কমিয়ে প্রদর্শন করার জন্য কাউন্টারগুলোকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। কাউন্টার এলাকায় বিআরটিএর ভিজিল্যান্স টিম থাকছে। কোনো কাউন্টার বেশি ভাড়া নিলে যাত্রীরা অভিযোগ করলেই ব্যবস্থা নেওয়া হবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে