
বিদ্যুতের খুঁটিতে পোকা খেতে গিয়ে ভেতরে আটকে পড়ে একটি শালিক পাখি। সেই পাখিটি উদ্ধার করে প্রাণ রক্ষা করলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন জিহাদী। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে খুঁটির সামান্য অংশ মেশিন দিয়ে কেটে পাখিটি উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে দুপচাঁচিয়া উপজেলার সাহার পুকুর বাজারে পাখিটি উদ্ধার করা হয়। এর আগে গতকাল সোমবার বিদ্যুতের খুঁটিতে পোকা খেতে গিয়ে পাখিটি ভেতরে আটকা পড়েছিল।
ইউএনও জানান, আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে সাহার পুকুর বাজারের এক ব্যক্তি ফোনে জানান, একটি শালিক পাখি পোকা খেতে গিয়ে বিদ্যুতের খুঁটির ভেতর আটকা পড়ে আছে। এলাকাবাসী পাখিটি উদ্ধারের জন্য অনুরোধ জানান।
ইউএনও বলেন, ‘এলাকাবাসী অনেক আস্থা নিয়ে ফোন করেছেন বুঝতে পেরে বিদ্যুৎ ও বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সাহার পুকুর বাজারে যাই। কিন্তু পাখিটি উদ্ধারের জন্য এত বড় খাম্বা অপসারণ সহজ ছিল না। পাখি আটকা পড়ার সংবাদে সেখানে স্থানীয় লোকজন জড়ো হয়। তারা যেকোনোভাবে পাখিটিকে উদ্ধারের অনুরোধ জানাতে থাকেন।’
একপর্যায়ে বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট প্রকৌশলীর পরামর্শে মেশিন দিয়ে খাম্বার সামান্য অংশ কেটে শালিক পাখিটি উদ্ধার করা হয়। পরে পাখিটির স্বাস্থ্য পরীক্ষা করে বন বিভাগের মাধ্যমে অবমুক্ত করা হয়।
ইউএনও বলেন, এই অঞ্চলে পুকুরের ওপর জাল বিছিয়ে মাছ চাষ করা হয়। পাখি যেন মাছ খেতে না পারে সে কারণেই মূলত জাল দেওয়া হয়। কিন্তু উপজেলা পরিষদের পুকুরে জাল দেওয়া হয়নি। পাখি খেতে পারে এমন প্রজাতির মাছ চাষ করা হয় পুকুরে। এ ছাড়া পাখিদের জন্যই সেখানে মাছ চাষ করা হয়, এমন একটি সাইনবোর্ড পুকুরপাড়ে দেওয়া হয়েছে। পাখিদের প্রতি ভালোবাসা দেখেই মূলত শালিক পাখিটি উদ্ধারের জন্য স্থানীয় লোকজন তাঁকে ফোন করে অনুরোধ করেছিলেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২০ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩১ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৭ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে