
সিরাজগঞ্জে নালার নির্মাণকাজের সময় পাশের দেয়াল ধসে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত তিনজন।
আজ শনিবার সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার সাহেদনগর ব্যাপারীপাড়ায় এ ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবির আজকের পত্রিকাকে জানান, আজ সকালে সাহেদনগর ব্যাপারীপাড়ায় নালা নির্মাণের জন্য খননকাজ করছিলেন পাঁচ শ্রমিক। এ সময় পাশের একটি বাড়ির দেয়াল ধসে তাঁরা চাপা পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ও একটি ক্লিনিকে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, জেনারেল হাসপাতালে নেওয়া এক শ্রমিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ছাড়া শহরের মেডিনোভা হাসপাতালে আরেক শ্রমিককে মৃত ঘোষণা করা হয়। নিহতদের মধ্যে একজনের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে এবং অন্যজনের মরদেহ স্বজনেরা বাসায় নিয়ে গেছেন।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী উপপরিচালক আব্দুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। আমরা আসার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। মাটির নিচে আর কেউ চাপা পড়ে আছে কি না, তা দেখা হচ্ছে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে