
জুমার নামাজ পড়তে বেরিয়ে সিরাজগঞ্জ বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ফাহিম শাহরিয়ার সাদিক নিখোঁজ রয়েছে। এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আজ শনিবার বিকেল পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
স্কুলছাত্রের মামা মিলন বিন জামাল বলেন, গতকাল শুক্রবার জুমার নামাজের জন্য বাড়ি থেকে বের হয় ফাহিম শাহরিয়ার সাদিক। কিন্তু নামাজ শেষে সে আর বাড়ি ফেরেনি। আত্মীয়স্বজন ও বন্ধুদের বাড়িসহ বিভিন্ন স্থানে খুঁজে তার কোনো খবর পাওয়া যায়নি। পরে সদর থানায় জিডি করা হয়েছে। পুলিশ তার বন্ধুদেরও জিজ্ঞাসাবাদ করেছে।
এ বিষয়ে জানতে চাইলে আজ শনিবার বিকেলে সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, `ফাহিম শাহরিয়ার সাদিক নামের এক স্কুলছাত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা তার বন্ধুদের জিজ্ঞাসাবাদ করেছি। বিভিন্ন জায়গায় খোঁজখবর নিচ্ছি। বিভিন্ন থানায় মেসেজ পাঠিয়েছি।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৬ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২০ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে