বগুড়ার দুই আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের পক্ষে প্রচারে যোগ দিয়েছেন চিত্রনায়িকা মুনমুন।
আজ শনিবার বগুড়া-৪ (কাহালু-নন্দিগ্রাম) আসনে এবং গতকাল শুক্রবার রাতে বগুড়া-৬ (সদর) আসনের বিভিন্ন এলাকায় হিরো আলমের সঙ্গে তাঁর একতারা প্রতীকে ভোট চেয়ে জনসংযোগ করেন মুনমুন।
প্রচারকালে মুনমুন বলেন, ‘দেশের বেশির ভাগ মানুষ এখন হিরো আলমকে চেনে। হিরো আলম সাহস করে নির্বাচনে দাঁড়িয়েছে। আশা করি সফল হবে।’
হিরো আলমের প্রশংসা করে মুনমুন বলেন, ‘হিরো আলম একদম রুট লেভেল থেকে উঠে এসেছে। তাই সেই শ্রেণির মানুষের যে চাওয়া-পাওয়া, হিরো আলম আমাদের চেয়ে সেটা ভালো জানে। আমার চাওয়া, হিরো আলম যে এলাকা থেকে নেতৃত্ব দিতে চাচ্ছে, হিরো আলম মানুষের অন্তরের কথা বোঝে। সে অনেক দূর যেতে পারবে।’
বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকার বাসিন্দা হিরো আলম একসময় কেব্ল নেটওয়ার্কের ব্যবসা (ডিশ সংযোগ) করতেন। ২০০৮ সালে ২৩ বছর বয়সে তিনি মডেলিংয়ে যুক্ত হন। এরপর নিজের অভিনয় ও গানের দৃশ্য রেকর্ড করে কেব্ল নেটওয়ার্কে প্রচার করতে থাকেন। এতে নিজ এলাকার লোকজনের কাছে জনপ্রিয়তা তৈরি হয় তাঁর। এখন সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে দেশের বাইরেও পরিচিতি পেয়েছেন তিনি।
এই জনপ্রিয়তাকে পুঁজি করে এরুলিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে সদস্য পদে পরপর দুবার প্রতিদ্বন্দ্বিতা করেন হিরো আলম। তবে প্রতিবারই তিনি পরাজিত হন।
হিরো আলম ২০১৮ সালে সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে প্রার্থী হন। সিংহ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ৬৩৮ ভোট পেয়েছিলেন তিনি।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৭ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে