
পাবনার সুজানগরের পর এবার সাঁথিয়া থেকে তিনটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে ওই স্থানীয়রা কঙ্কাল চুরির বিষয়টি জানতে পারেন।
স্থানীয়রা জানান, উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের রাজাপুর গ্রামের মাঠের মধ্যে একটি গ্রামীণ কবরস্থান রয়েছে। আজ সকালে ওই কবরস্থানের পুরোনো কবরে এলোমেলো গর্ত দেখতে পান এলাকাবাসী। পরে তাঁরা কবরস্থানের ভেতরে দেখতে পান সাদা কাপড় পড়ে আছে। এর মধ্যে কোনো কঙ্কাল নেই। এভাবে দুষ্কৃতকারীরা একজন নারী, একজন পুরুষ ও একটি শিশুর কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী তাঁদের স্বজনদের কবর ঠিক আছে কি না, তা দেখার জন্য কবরস্থানে ভিড় করেন।
রাজাপুর গ্রামের জালাল উদ্দিন জানান, কবরস্থানের কাছে তিনি তিল শুকাচ্ছিলেন। হঠাৎ নজরে আসে একটি কবরের বাঁশের চাতাল উঁচু হয়ে আছে। তিনি অন্যদের সঙ্গে নিয়ে কবরস্থানে গিয়ে দেখেন কবরটিতে গর্ত করা। পরে তাঁরা মাটি সরিয়ে দেখেন কবরের ভেতরে কঙ্কাল নেই। এভাবে একে একে তিনটি কবর থেকে দুষ্কৃতকারীরা তিনটি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।
তিনি আরও জানান, গতকাল রাতের কোনো একসময় এ কঙ্কালগুলো চুরি করা হয়েছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘কবর থেকে কঙ্কাল চুরি—এটা খুবই অপ্রত্যাশিত। কবরস্থানে পাহারাদার রাখাও সম্ভব নয়। তবে তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন–

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে