
রাজশাহীর বাঘায় আবুল কালাম আজাদ (৪৫) নামের এক আওয়ামী লীগ কর্মী তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে তাঁর বাবার জানাজায় অংশ নিয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যার পর তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
এরপর জানাজা শেষ হলে তাঁকে আবার কারাগারে নেওয়া হয়। এ সময় তিনি হাতকড়া পরানো অবস্থায় ছিলেন।
আবুল কালামের বাড়ি উপজেলার বাঘার আড়ানী পৌর এলাকার শাহাপুর গ্রামে। তাঁকে গত বুধবার সকালে একটি মামলায় গ্রেপ্তার করে বাঘা থানার পুলিশ। দুই দিন পরই মারা যান তাঁর বাবা আজাহার আলী (৭০)।
এর আগে, ১২ নভেম্বর চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। ৫ আগস্ট সংঘর্ষের ঘটনায় এক মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি জেলহাজতে থাকা অবস্থায় স্ট্রোকে তাঁর মা মৃত্যুবরণ করেন। চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরেই ১০ ডিসেম্বর মায়ের জানাজায় অংশ নেন তিনি।
তার আগে, ২০২২ সালে হাতকড়া-ডান্ডাবেড়ি নিয়েই মায়ের জানাজায় ইমামতি করেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম। তাঁর হাতকড়া পরা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তখনো ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
এদিকে আবুল কালাম আজাদের পক্ষে জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর একটি লিখিত আবেদন করেন রাজশাহীর জজকোর্টের আইনজীবী মোমিনুল ইসলাম। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র সহকারী কমিশনার রিয়াকত সালমান জুডিশিয়াল শাখা, জেলা প্রশাসকের কার্যালয় স্বাক্ষরিত একটি পরিপত্রের মাধ্যমে তিন ঘণ্টার জন্য তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।
আবুল কালাম প্যারোলে মুক্তি পাবার পর তাঁকে কড়া পুলিশ পাহারায় বাঘার আড়ানী ঈদগাহ ময়দনে আনা হয়। এরপর জানাজা শেষে তাঁর বাবার দাফন সম্পন্ন হলে ফের কারাগারে নিয়ে যাওয়া হয়।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, মানবিক দিক বিবেচনা করে তাঁকে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। কঠোর নিরাপত্তার মধ্যে তাঁর বাবার জানাজায় নিয়ে আসা হয়। জানাজা শেষে আবার তাঁকে কারাগারে নেওয়া হয়।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৭ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৮ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪৩ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে