
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভোজ্য তেলবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এর হেলপার বাবু মুন্সি (২৮) নিহত হয়েছেন। আজ বুধবার সকাল পৌনে ৮টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দাবিরগঞ্জে এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করেন।
নিহত হেলপার বাবু মুন্সি নাটোর জেলা সদরের আব্দুস সালামের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আবদুল ওয়াদুদ বলেন, সকালে ভোজ্য তেল বহনকারী একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। ট্রাকটি হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দাবিরগঞ্জে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ট্রাকটি রাস্তার পাশে গাছে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার বাবু মুন্সি নিহত হন। ট্রাক ও মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
২ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে