বগুড়ায় ট্রাকচাপায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের দ্বিতীয় বাইপাস সড়কের শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. ইব্রাহিম (২৭)। তিনি শেখপাড়া মধ্যপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কাজের জন্য বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হন ইব্রাহিম। পথে শেখপাড়া এলাকায় দ্বিতীয় বাইপাসে উঠলে পেছন থেকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইব্রাহিমকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর ট্রাকচালক ও হেলপার পালিয়ে যায়।
আব্দুল ওয়াদুদ আরও জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে