বগুড়ার গাবতলীতে নিখোঁজ অটোরিকশা চালক নাজমুল হাসানের (৩০) লাশ ধানখেত থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বেলা তিনটার দিকে গাবতলী উপজেলার দুর্গাহাট ইউনিয়নের হাতিবান্ধা গ্রামের দরভাগি বিলের ধানখেতে লাশ উদ্ধার করা হয়।
নাজমুল হাসান হাতীবান্ধা গ্রামের জহুরুল প্রামাণিকের ছেলে। তিনি পেশায় সিএনজি চালিত অটোরিকশা চালক। গত শুক্রবার বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন। গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন সরকার এতথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, নাজমুল শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। শনিবার পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং করেছে নাজমুলের সন্ধানে। আজ রোববার দুপুরে গ্রাম সংলগ্ন বিলে ধানখেতে নাজমুলের লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করা হয়।
ওসি বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ ধানখেতে ফেলে রাখে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে