
বিভিন্ন সময় হারিয়ে যাওয়া অথবা চুরি, ছিনতাই হওয়া ৩৩টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে রাজশাহী জেলা পুলিশ। গতকাল বুধবার সকালে মালিকদের কাছে এসব মোবাইল ফোন হস্তান্তর করেন রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান।
জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন সময় এসব মোবাইল ফোন মালিকেরা কোথাও হারিয়ে ফেলেছিলেন। কারও মোবাইল ফোনটি চুরি বা ছিনতাই হয়েছিল। মালিকেরা তাদের হারানো মোবাইল ফোনের বিষয়ে জেলার সংশ্লিষ্ট থানায় অভিযোগ করেছিলেন। জেলা পুলিশ অভিযোগের আলোকে তথ্য প্রযুক্তির সহায়তায় এসব মোবাইল ফোন সেটের ব্যবহারকারীকে শনাক্ত করে মোবাইল ফোনসেটগুলো উদ্ধার করে।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, ফোন মালিকদের কাগজপত্র যাচাই-বাছাই করে তাদের কাছে প্রত্যেকের মোবাইল ফোন সেট হস্তান্তর করা হয়েছে। কারও মোবাইল ফোন হারালে বা চুরি-ছিনতাই হলে কাছাকাছি থানায় অভিযোগ দিতে পরামর্শ দেন তিনি।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২২ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে