
রাজশাহীর মোহনপুরে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক স্কুলের পাঁচ ছাত্রীকে মারধর করা হয়েছে। এতে শিক্ষার্থীরা আহত হয়। তাদের মোহনপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পাঁচজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে উত্ত্যক্ত হওয়া শিক্ষার্থী।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির এক ছাত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছে একই বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্র। বিষয়টি প্রধান শিক্ষককে জানালে তিনি ব্যাপারটি মীমাংসা করে দেন। কিন্তু সোমবার বাড়ি ফেরার পথে ওই ছাত্র সহপাঠীদের নিয়ে ছাত্রীকে চড়থাপ্পড় মারে। এ সময় অন্য ছাত্রীরা এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়।
ঘটনার দিন রাতেই ভুক্তভোগী স্কুলছাত্রী নিজে বাদী হয়ে ওই ছাত্রসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। আজ মঙ্গলবার সকালে তদন্তের জন্য পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, সোমবার রাতে এ ঘটনায় স্কুলছাত্রী থানায় লিখিত অভিযোগ করে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি একই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ঘটেছে। তবে এর মাঝে বহিরাগত কারও সম্পৃক্ততা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে