
জয়পুরহাটের আক্কেলপুরে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিক মরদেহটি থানায় নিয়ে আসে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে গুডুম্বা পূর্বপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত গৃহবধূর নাম পান্না খাতুন (৩০)। তিনি গুডুম্বা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।
পুলিশ জানিয়েছে, সিরাজুল ইসলাম মঙ্গলবার রাতে শবে বরাতের নামাজ পড়তে গ্রামের মসজিদে গিয়েছিলেন। তিনি রাত আনুমানিক ১০টার দিকে বাড়িতে ফিরে ঘরের ভেতরে তাঁর স্ত্রীর গলাকাটা লাশ দেখতে পান। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। তাঁরা থানায় খবর দিলে রাতেই পুলিশ সেখানে যায়। পরে সকালে লাশটি থানায় নিয়ে আসে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তাঁকে পরিকল্পিতভাবে গলা কেটে হত্যা করা হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে