চাঁপাইনবাবগঞ্জে মন্দিরে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার দুপুর পর্যন্ত ভিন্ন ভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ সন্ধ্যায় তাঁদের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাকারিয়া।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ শহরের পিটিআই এলাকায় মানিক আলীর ছেলে বাদল আলী, শহীদুল ইসলামের ছেলে রানা আহম্মেদ, শহীদুল হকের ছেলে আব্দুল সালেক, আজাইপুর-ধানুর মোড়ের ফরজিল হোসেনের ছেলে আব্দুল মুজাহিদ।
ওসি এসএম জাকারিয়া জানান, চাঁপাইনবাবগঞ্জের চরজোতপ্রতাপ ঠাকুরানী দূর্গামাতা মন্দিরে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ওই ঘটনায় থানায় মামলা করেন ওই মন্দিরের সাধারণ সম্পাদক অজিত কুমার দাস। মামলার এজাহারে পরপর তিনদিন হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।
মামলার পর অভিযান চালিয়ে চারজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, শুক্রবার রাতে ওই মন্দিরে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় বিক্ষুব্ধ সনাতন ধর্মালম্বীরা চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়ক অবরোধ করে।
প্রায় এক ঘণ্টা ধরে চলা অবরোধে ওই সড়কে সব ধরণের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
ওই সময় দোষীদের গ্রেপ্তারের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। চাঁপাইনবাবগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তানভীর হাসান ২৪ ঘণ্টার আগেই দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছিলেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে