রাজশাহীর গোদাগাড়ীতে এক দিনে পাগলা কুকুরের কামড়ে শিশু, বৃদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গোদাগাড়ী পৌরসভার মহিশালবাড়ী, আলীপুর ও সাগরপাড়া মহল্লায় কুকুরটি সামনে যাকে পেয়েছে, তাকেই কামড়েছে। পরে স্থানীয়রা কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে।
স্থানীয়রা জানান, গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত ওই কুকুর মানুষকে কামড় দিতে শুরু করে। তাতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় লোকজন সাগরপাড়া মহল্লায় কুকুরটিকে দেখতে পেয়ে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানা গেছে, গত রোববার থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ১০ জন কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া কয়েকজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন।
মহিশালবাড়ীর বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, ‘গত সোমবার বিকেলে আমার ছেলে বাড়ির পাশে খেলছিল। তখন একটি পাগলা কুকুর শরীরের বিভিন্ন জায়গায় কামড় দেয়। আমার ছেলেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছি।’
আলীপুর মহল্লার হোসেন আলী বলেন, ‘গত রোববার সকালে বাড়ির পেছনে আমার চার বছরের ছেলে খেলছিল। সেখানে পাগলা কুকুর আমার ছেলেকে কামড় দেয়। তাকে দ্রুত গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে ডাক্তার ভ্যাকসিন ফার্মেসি থেকে কেনার জন্য লিখে দেন। তারপর রাজশাহী থেকে ১ হাজার টাকায় একটি ভ্যাকসিন নিয়ে আসি।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হাসানুল জাহিদ বলেন, ‘শুনেছি কুকুরের কামড়ের শিকার কয়েকজন চিকিৎসা নিতে হাসপাতালে এসেছিল। জলাতঙ্ক রোগ প্রতিরোধের ভ্যাকসিন বরাদ্দ থাকে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে