পাবনা সদর উপজেলার ভাঁড়ারায় এক যুবকের বিরুদ্ধে ছুরিকাঘাতে ফরিদ হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে ভাঁড়ারা শাহী মসজিদের পাশে এ ঘটনা ঘটে। নিহত ফরিদ হোসেনের বাড়ি ভাঁড়ারা ইউনিয়নের মধ্য জামুয়া গ্রামে বলে জানা গেছে।
ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ খান জানান, বছর খানেক আগে ফরিদ হোসেনের মেয়ের সঙ্গে অনিক হোসেনের এনগেজমেন্ট হয়। অনিকের বখাটেপনার কারণে এনগেজমেন্ট বাতিল করেন ফরিদ হোসেন। পরে ফরিদ হোসেন তাঁর মেয়েকে অন্যত্র বিয়ে দেন। এরপর থেকেই অনিক নানাভাবে ফরিদের পরিবারের ওপর মানসিক নির্যাতন চালিয়ে আসছিল।
মেয়ের সঙ্গে অনিকের বিয়ে না দেওয়ায় অনিক ক্ষুব্ধ হয়ে এ হত্যাকাণ্ড ঘটান। বৃহস্পতিবার রাতে ভাঁড়ারা শাহী মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার পর ফরিদ হোসেনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বখাটে অনিক। স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় ফরিদকে আড়াইশ’ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। হামলাকারীকে ধরতে অভিযান শুরু করা হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে