
বগুড়ার ধুনট উপজেলায় ভান্ডারবাড়ী ইউনিয়নে যমুনা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ সময় ভাসমান অবস্থায় নৌকার মাঝিমাল্লা ও নারীসহ ২১ যাত্রীকে উদ্ধার করেছে স্থানীয় একদল যুবক।
আজ শনিবার বেলা আড়াইটার দিকে শহড়াবাড়ী নৌঘাট এলাকায় মাঝনদীতে এই নৌকাডুবির ঘটনা ঘটে। ৩০ মিনিট ধরে উদ্ধার তৎপরতা চালিয়ে নদীতে ভাসমান অবস্থায় সব যাত্রীকে উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, থানা থেকে খোঁজখবর নেওয়া হয়েছে। নৌকাডুবির ঘটনায় কোনো হতাহত হয়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ শনিবার সকালের দিকে শহড়াবাড়ী নৌঘাট থেকে যমুনা নদীর পূর্ব তীরে বৈশাখী চরে কৃষিকাজের জন্য যান দুই নারীসহ ২১ যাত্রী। তাঁরা কাজ শেষ করে দুপুরের দিকে বৈশাখী চর থেকে একই নৌকায় যমুনা নদীর পশ্চিম তীরে বাড়ির উদ্দেশে রওনা হন।
একপর্যায়ে উত্তাল যমুনা নদীর মাঝপথে পৌঁছালে প্রবল স্রোত ও ঢেউয়ের কারণে যাত্রী ও মালপত্র বোঝাই নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকার যাত্রীরা জীবন বাঁচাতে নদীতে ভাসতে থাকেন। যমুনা নদীর পশ্চিম তীরে বানিয়াজান বাঁধ থেকে এ দৃশ্য দেখেন একদল যুবক। তাঁরা অন্য একটি বড় নৌকা নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ভাসমান যাত্রীদের উদ্ধার করেন। নৌকার সব যাত্রীকে উদ্ধার করা গেলেও নৌকাসহ মালপত্র ভাটির দিকে ভেসে গেছে।
উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেলাল হোসেন বাবু আজকের পত্রিকাকে বলেন, প্রবল ঢেউয়ে যাত্রীবোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। তবে স্থানীয়রা নৌকার সব যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১০ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৭ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে