
‘ঢাকা-১৭ আসনে আমার প্রার্থিতা ষড়যন্ত্র করে বাতিল করা হয়েছে’ বলে অভিযোগ করেছেন হিরো আলম। আজ রোববার ঢাকায় মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন স্বতন্ত্র প্রার্থী হিরো আলমসহ আটজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। পরে মোবাইল ফোনে এক প্রতিক্রিয়ায় হিরো আলম এ কথা বলেন।
হিরো আলম বলেন, ‘মনোনয়নপত্র বাতিলের পরও আমি হতাশ হইনি। বগুড়াতেও আমার প্রার্থিতা বাতিল করা হয়েছিল। বগুড়ার মতো এবারও আমি উচ্চ আদালতে যাব প্রার্থিতা ফিরে পেতে। আমি অবশ্যই প্রার্থিতা ফিরে পাব।’
হিরো আলম আরও বলেন, ‘ভোটে দাঁড়াতে কী প্রয়োজন, সে বিষয়ে আমার ভালো ধারণা আছে। আমার সব কাগজপত্র ঠিক থাকার পরেও ষড়যন্ত্র করে প্রার্থিতা বাতিল করা হয়েছে।’
হিরো আলম বলেন, ‘ওনারা যে ভোটারের সংখ্যার কথা বলেছে, তা আমি দিয়েছি। তারা নাকি আমার ১০টা ভোটার খুঁজে পায়নি। নির্বাচন কমিশন থেকে আমাকে ফোন করা হয়, তারা নাকি আমার ভোটার খুঁজে পায় না। তখন আমি তাদের নিজেই সহযোগিতা করি। আমরা এক মাস ধরে ৩ হাজার ৩০০ ভোটারের নাম সংগ্রহ করেছি। অথচ তারা পেল না। আমার ভোটারদের তারা ভালো করে না খুঁজে অন্যায়ভাবে মনোনয়ন বাতিল করা হয়েছে।’
গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ন্যূনতম ১ শতাংশ ভোটারের স্বাক্ষরসহ সমর্থনসূচক তালিকায় গরমিল থাকায় হিরো আলমের মনোনয়নপত্র বাতিল হয়েছিল। পরে তিনি উচ্চ আদালতে আপিল করে দুই আসনেই প্রার্থিতা ফিরে পান। দুই আসনে হিরো আলম প্রতিদ্বন্দ্বিতা করেন।

দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৩ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
৩০ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৪১ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
১ ঘণ্টা আগে