
চাঁপাইনবাবগঞ্জ সদরে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। এ ছাড়া হামলাকারীরা ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যানকে পিটিয়ে আহত করেছে।
উপজেলার বারঘরিয়া বাজারে গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণে আহতদের জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আর বারঘরিয়া ইউপি চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পিটিয়ে তাঁর হাত ও কাঁধের হাড় ভেঙে দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বাজারে আগে থেকে অবস্থান নেওয়া একদল সন্ত্রাসী রাত সোয়া ৮টার দিকে বাজার ও ইউপি ভবন এলাকায় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। সেই সঙ্গে বাজারে থাকা ইউপি চেয়ারম্যানকে ধরে নিয়ে মারধর করে। ঘটনার পর সন্ত্রাসীরা পালিয়ে গেলে বিক্ষুব্ধ জনতা একটি রেস্তোরাঁ ভাঙচুর করে। ঘটনাটি রাজনৈতিক নয়, স্থানীয় বিরোধের কারণে ঘটেছে বলে জানিয়েছে পুলিশ ও এলাকাবাসী।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ‘বারঘরিয়া বাজারে অবস্থান নেওয়া স্থানীয় রাকিব, মোহাম্মদ আলী গোদা ও তাঁদের অপর এক সঙ্গী ঘটনাটি ঘটায়। তাদের সাহায্য করে আরও ৮-১০ জন সন্ত্রাসী। প্রথমে তারা বাজারে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে চেয়ারম্যানকে ধরে নিয়ে পিটিয়ে আহত করে। ককটেলের স্প্রিন্টারে আহত হন নাজমুল আওয়াল, সাকিম ও আল-আমিন নামের তিনজন।’
ওসি জানান, পুলিশ ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল জব্দ করেছে। বিস্ফোরণের আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনার তদন্ত এবং সন্ত্রাসীদের আটকে অভিযান চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে