
রাজশাহীর বাঘা উপজেলার সীমান্ত এলাকা থেকে ১০টি দেশীয় ওয়ান শুটারগানসহ আব্দুর রশিদ ব্যাপারী (৩৬) নামের এক অস্ত্র কারবারিকে আটক করেছে র্যাব-৫। আজ বুধবার ভোরে উপজেলার আলাইপুর নাপিতপাড়া গ্রাম থেকে তাঁকে আটক করে র্যাব-৫-এর সদর দপ্তরে নেওয়া হয়।
আটক আব্দুর রশিদ পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী এলাকার বাসিন্দা। আজ বুধবার সকালে র্যাব-৫-এর সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে বাঘা উপজেলার আলাইপুর এলাকায় অভিযান চালিয়ে ওই অস্ত্র কারবারিকে আটক করে। পরে ওই বাড়িতে তল্লাশি চালান র্যাবের সদস্যরা। এ সময় বড় একটি টিনের বাক্সে স্কচটেপ ও পলিথিনে মোড়ানো অবস্থায় ১০টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানিয়েছেন, তিনি পেশায় প্রাইভেট গাড়িচালক। তবে এই পেশার আড়ালে তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় গিয়ে অস্ত্র-গুলি সংগ্রহ করেন এবং পরে সুবিধামতো সময়ে রাজশাহীসহ নিজ এলাকার বিভিন্ন অস্ত্র ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। এ ছাড়া অস্ত্র প্রদর্শনের মাধ্যমে এলাকায় আধিপত্য বিস্তার করে মাদক ব্যবসাসহ অরাজকতা সৃষ্টি করতেন।
র্যাবের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাম্প্রতিককালে উত্তরবঙ্গে এটিই অবৈধ অস্ত্রের সবচেয়ে বড় চালান। আব্দুর রশিদকে জিজ্ঞাসাবাদ শেষে বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে। থানায় তাঁর নামে অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে