
ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে রাজশাহীতে পালিত হয়েছে অমর একুশে। দিবসটি উপলক্ষে আজ শুক্রবার একুশের প্রথম প্রহরে রাজশাহীর বিভিন্ন শহীদ মিনারে সব শ্রেণির মানুষের ঢল নামে। ভোর পেরিয়ে সকাল হতেই নানা রং ও সুগন্ধী ফুলে ভরে ওঠে শহীদ বেদি। অমর একুশে স্মরণে সকালে প্রভাতফেরি বের হয়।
অমর একুশের কর্মসূচির মধ্যে রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকালে ছিল রাজশাহী কলেজ শহীদ মিনার অভিমুখে প্রভাতফেরি। মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সংগঠন, সংস্থার সদস্য ও সর্বস্তরের জনগণ প্রভাতফেরিতে অংশ নেন।
এদিকে অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার সকাল ৭টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, আবাসিক হল ও ইনস্টিটিউটের পক্ষ থেকে প্রভাতফেরি করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শুরু হয়। এরপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। দিনের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা।
অন্যদিকে সকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে জাতীয় জীবনে একুশের চেতনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে