
নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় ইকরামুল হক (১৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে জোতবাজার-দেলুয়াবাড়ি রাস্তার বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ইকরামুল রাজশাহীর বাগমারা উপজেলার বলিয়াডাঙ্গা গ্রামের আহসান আলীর ছেলে এবং পেশায় ট্রাক্টরশ্রমিক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাগমারা উপজেলার দামনাশ এলাকার একটি ইটভাটা থেকে ট্রাক্টরে ইট ভর্তি করে চালক ইকরামুলের সঙ্গে মান্দা উপজেলার চকগোপাল গ্রামে যান। ইটগুলো হাসান আলীর বাড়িতে নামিয়ে তাঁরা দুজনে নিজ এলাকায় ফিরছিলেন। পথে বটতলা এলাকায় আব্দুস সামাদের স মিলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মেহগনিগাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাক্টর থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান ইকরামুল।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর এ আলম সিদ্দিকী বলেন, অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে ইকরামুলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে