করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মুমূর্ষু রোগীদের জন্য ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছে ২০০ টন তরল অক্সিজেন। ভারতের ঝাড়খন্ড প্রদেশের জামশেদপুর থেকে বেনাপোল হয়ে রোববার সকাল ১০টা ৪৫ মিনিটে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলস্টেশনে তা পৌঁছায়।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ, সিভিল সার্জন ডা. রামাপদ রায়, অক্সিজেন আমদানিকারক প্রতিষ্ঠান লিনডা বাংলাদেশের কর্মকর্তা, বঙ্গবন্ধু পশ্চিম থানা-পুলিশ, রেলওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা তখন সেখানে উপস্থিত ছিলেন। এরপর ১০টি কনটেইনারে নিয়ে আসা এই তরল অক্সিজেন খালাসের কার্যক্রম শুরু হয়।
এ প্রসঙ্গে জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ জানান, চলমান করোনাসংকটে আক্রান্ত মুমূর্ষু রোগীদের সেবার জন্য জরুরিভাবে এ অক্সিজেন লিনডা বাংলাদেশ ভারত থেকে সরকারি সহযোগিতায় আমদানি করেছে; যা এখান থেকে খালাসের পর দেশের বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হবে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১০ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৭ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে