
রাজশাহী ও রংপুর বিভাগে পেট্রল পাম্প মালিকদের জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধ রাখার ঘোষণায় স্থবির হয়ে পড়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দরের অয়েল ডিপো। আজ বুধবার সকাল ৮টা থেকে জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধ রাখা হয়েছে।
উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আজিজুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর নওগাঁয় বিনা নোটিশে পেট্রল পাম্প উচ্ছেদ ও রাস্তা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে রাজশাহী ও রংপুর বিভাগে পেট্রল পাম্প মালিক সমিতি অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল উত্তোলন ও বিপণন না করার সিদ্ধান্ত নেয়।

উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল ইসলাম আরও বলেন, আজ বুধবার সকাল থেকে এই কর্মসূচির ফলে বাঘাবাড়ী অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন হচ্ছে না। ফলে বেকার হয়ে পড়েছেন ট্যাংকলরির শ্রমিকেরা।
উল্লেখ্য, বাঘাবাড়ী নৌবন্দরে স্থাপিত পদ্মা, যমুনা ও মেঘনার অয়েল ডিপো থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ হয়ে থাকে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে