রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে ১৬ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত দুই দিন ১৩ জন করে মারা গেছেন।
এর আগে গত ৩ জুন সকাল ৮টা থেকে ৪ জুন সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে হাসপাতালটিতে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছিল। এরপর ১১ জুন থেকে প্রতিদিন ১০ থেকে ১৩ জন করে মারা গেছেন। মাঝে শুধু ১২ জুন মৃত্যুর সংখ্যা চারে নেমেছিল। ১৯ দিন পর আবার ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ ১৬ জনে গিয়ে দাঁড়িয়েছে।
নতুন করে মারা যাওয়া ১৬ জনের মধ্যে আটজনেরই বাড়ি রাজশাহী জেলায়। অন্য আটজনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের তিনজন, নাটোরের দুজন, নওগাঁর দুজন ও ঝিনাইদহের একজন রোগী ছিলেন। এদের মধ্যে রাজশাহীর পাঁচজন এবং চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোরের একজন করে রোগী করোনা পজিটিভ ছিলেন। রাজশাহীর আরও তিনজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, নাটোরের একজন ও ঝিনাইদহের একজন রোগী মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। এছাড়া নওগাঁর একজনের করোনা নেগেটিভ এলেও তিনি উপসর্গ নিয়ে মারা গেছেন।
বুধবার সকালে হাসপাতালের এক প্রতিবেদনে মৃত্যুর এই হিসাব তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬ জনের মধ্যে ১১ জনই পুরুষ। অন্য পাঁচজন নারী। বয়স বিবেচনায় ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন পুরুষ, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন নারী ও একজন পুরুষ; ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন পুরুষ, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী এবং ষাটোর্ধ্ব ছয়জন পুরুষ ও একজন নারী মারা গেছেন।
এদের মধ্যে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনজন, ২৯-৩০ নম্বর ওয়ার্ডে একজন, ২৫ নম্বর ওয়ার্ডে একজন, ২২ নম্বর ওয়ার্ডে একজন, ১৬ নম্বর ওয়ার্ডে পাঁচজন, ৩ নম্বর ওয়ার্ডে একজন, ১ নম্বর ওয়ার্ডে তিনজন ও ১৫ নম্বর ওয়ার্ডে দুজন মারা গেছেন।
রামেক হাসপাতালের করোনা ইউনিটে চলতি মাসে মৃত্যুর সংখ্যা ২৩৭–এ দাঁড়াল। সর্বশেষ ১৬ জনের আগে ১, ২ ও ৭ জুন সাতজন করে, ৩ জুন ৯ জন, ৪ জুন ১৬ জন, ৫, ৮, ৯ ও ১০ জুন ৮ জন করে, ৬ জুন ছয়জন, ১১ জুন ১৫ জন, ১২ জুন চারজন, ১৩, ১৬,২০, ২১ ও ২২ জুন ১৩ জন করে, ১৪, ১৫ ও ১৮ জুন ১২ জন করে এবং ১৭, ১৮ ও ১৯ জুন ১০ জন করে মারা গেছেন।
হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৩৫৭। বুধবার সকালে ৪১০ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে হাসপাতালের আইসিইউর ২০টি শয্যার সব কটিতেই রোগী ছিলেন। বাকি রোগীরা ছিলেন করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিট থেকে ছাড়পত্র পেয়েছেন ৪২ জন। আর নতুন করে ভর্তি হয়েছেন ৬০ জন। এর মধ্যে রাজশাহী থেকে ৪৪ জন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছয়জন, নাটোর থেকে দুজন, নওগাঁ থেকে পাঁচজন, পাবনা থেকে একজন এবং অন্য এলাকার আরও একজন রোগী ভর্তি হয়েছেন।
হাসপাতালে বর্তমানে রাজশাহীর ২৭৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬০ জন, নাটোরের ২৬ জন, নওগাঁর ৩৪ জন, পাবনার ৯ জন, কুষ্টিয়ার তিনজন, চুয়াডাঙ্গার দুজন এবং অন্য এলাকার আরও দুজন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে নমুনা পরীক্ষায় ১৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। আর ১৭৪ জন আছেন করোনার উপসর্গ নিয়ে। তাঁদের নমুনা পরীক্ষা করা হবে। এছাড়া করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় করোনা ইউনিটে আছেন ৫৫ জন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে