সিরাজগঞ্জে এক নারীকে অপহরণ ও ধর্ষণের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সুলতান মাহমুদকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার দুপুরে জেলার কামারখন্দ উপজেলার নলকা ব্রিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেন সিরাজগঞ্জ র্যাব ২ ও ১২ এর সদস্যরা।
আজ বিকেলে সিরাজগঞ্জ র্যাব-১২ এর সদর দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তার সুলতান মাহমুদের বাড়ি সিরাজগঞ্জ সদর থানার বহুতী জোয়াল ভাঁঙ্গা গ্রামে।
বিজ্ঞপ্তিতে র্যাব উল্লেখ করেছে, ঢাকায় মিরপুরের সুলতান মাহমুদের অফিসে চাকরি করতেন এক নারী। সুলতান মাহমুদ ওই নারীকে তাঁর অফিসের সামনের রাস্তা থেকে একটি মাইক্রোবাসযোগে অপহরণ করে নিয়ে যায়।
এ ঘটনায় ২০২১ সালের ৩ জুলাই ওই নারীর বাবা ঢাকার মিরপুর মডেল থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগ এনে সুলতান মাহমুদের বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় আদালত সুলতান মাহমুদকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে ৫ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মামলা দায়েরের পর থেকে আসামি সুলতান মাহমুদ পলাতক ছিলেন। আজ তাঁকে গ্রেপ্তার করেন র্যাব সদস্যরা।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৯ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৭ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৪ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে