
পাবনা-২ (সুজানগর-আমিনপুর) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) নামে একটি রাজনৈতিক সংগঠনের ব্যানারে সংসদ সদস্য পদে নির্বাচন করছেন কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। নির্বাচনী হলফনামায় বার্ষিক আয় ৪ লাখ ৮০ হাজার টাকা দেখালেও তাঁর বাড়ি-গাড়ি-সম্পত্তি—কিছুই নেই। ৪০ লাখ টাকার অস্থাবর সম্পদ থাকলেও তাঁর কোনো স্থাবর সম্পদ নেই বলে হলফনামায় উল্লেখ করেন। নিজের ৩০ ভরি স্বর্ণালংকার থাকলেও সেটার দাম জানেন না তিনি। নির্বাচন কমিশনের কাছে দেওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা সূত্রে এসব তথ্য জানা গেছে।
নির্বাচন কমিশন বরাবর দাখিল করা হলফনামা থেকে জানা যায়, ডলি সায়ন্তনীর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। বসবাস করেন ঢাকা ক্যান্টনমেন্টের ডিওএইচএস বারিধারা এলাকায়।
তাঁর পেশা হিসেবে গায়িকা উল্লেখ করেছেন। তাঁর বার্ষিক আয় ৪ লাখ ৮০ হাজার টাকা। অস্থাবর সম্পদের মধ্যে নগদ টাকা রয়েছে ২ লাখ। ব্যাংকে জমা টাকা ৩৬ লাখ ৪২ হাজার টাকা। ৩০ ভরি স্বর্ণের মালিক তিনি। তবে তাঁর কোনো মূল্য উল্লেখ করেননি হলফনামায়। ইলেকট্রনিক সামগ্রী রয়েছে ১ লাখ ৫৫ হাজার টাকার, আর আসবাব রয়েছে ৪০ হাজার ৪০০ টাকার। এই শিল্পীর স্থাবর কোনো সম্পদের বিবরণ নেই। তাঁর বিরুদ্ধে নেই কোনো মামলা।
ডলি সায়ন্তনীর দাদার বাড়ি পাবনার সুজানগর উপজেলায়। আর পৈতৃক আবাস ছিল পাবনা শহরে। নির্বাচন ঘিরে তিনি মনোনয়নপত্র দাখিলের পর থেকে নির্বাচনী এলাকায় গণসংযোগ করে বেশ জমিয়ে রেখেছেন। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। মাঠঘাটে ভক্ত-অনুরাগীদের দাবি পূরণে খালি গলায় দুই লাইন গাইতে হচ্ছে তাঁকে।
এ বিষয়ে কথা বলতে আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডলি সায়ন্তনীর মোবাইলে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি। পরে সাংবাদিক পরিচয় দিয়ে মেসেজ পাঠালেও তিনি সাড়া দেননি।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৯ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৭ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৩ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে