নওগাঁর মান্দায় পারিবারিক বিরোধের জের ধরে এক যুবককে (৩০) হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসীর পিটুনিতে আহত হয়েছেন হামলাকারী (৫০)।
আজ বুধবার সকালে উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়পই গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা সম্পর্কে চাচা ও ভাতিজা।
স্থানীয়রা জানান, পারিবারিক বিষয় নিয়ে চাচা গোলজার হোসেনের সঙ্গে ভাতিজা ইমেল হোসেনের বিরোধ চলছিল। এর জের ধরে আজ বুধবার সকালে ভাতিজা ইমেল হোসেনের ওপর অতর্কিত হামলা চালায় চাচা গোলজার হোসেন। এ সময় ইমেল হোসেনকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করা হয়।
এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে আশপাশের লোকজন গোলজার হোসেনকে পিটুনি দেয়। পরে পুলিশ এসে তাঁদের দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে ইমেল হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি আরও বলেন, ঘটনায় এখন পর্যন্ত কোনো এজাহার পাওয়া যায়নি। এজাহার পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২৫ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২৮ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে