নাটোর শহরে ট্রাকচাপায় সুমন আহমেদ (৩৫) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রী ফারিয়াতুর রিসা গুরুতর আহত হয়েছেন। রিসাকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
আজ শনিবার রাত ৯টার দিকে শহরের মাদরাসা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
সুমন আহমেদ নাটোরের সাবেক জেলা প্রশাসক শামীম আহমেদের ছোট ভাই। তিনি ব্রাক ব্যাংক নাটোর শাখায় ক্যাশ অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে স্ত্রীসহ মাদরাসা মোড় এলাকায় রাস্তার পাশ দিয়ে সস্ত্রীক হেঁটে যাচ্ছিলেন সুমন আহমেদ। এ সময় বগুড়া রোডের দিক থেকে একটি দ্রুতগতির বালুবাহী ট্রাক এসে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুমন আহমেদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাদের উদ্ধার করে।
নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান বলেন, ট্রাকচাপায় সুমন আহমেদের মৃত্যু হয়েছে, তার স্ত্রী গুরুতর আহত হয়েছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দসহ চালককে আটক করা হয়েছে বলেও জানান ওসি।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে