বগুড়ায় কর্মরত সাংবাদিকদের ঐক্য, পেশাগত দক্ষতার উন্নয়ন, সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে সংবাদকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বগুড়া জেলা প্রেস ক্লাব গঠন করা হয়েছে। ইনডিপেনডেন্ট টেলিভিশনের উত্তরাঞ্চলের ব্যুরো প্রধান হাসিবুর রহমান বিলুকে সভাপতি এবং মাছরাঙা টেলিভিশনের বগুড়া প্রতিনিধি খোরশেদ আলমকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয়েছে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি।
এ উপলক্ষে আজ রোববার বিকেলে শহরের মফিজ পাগলার মোড় এলাকায় রোচাস রেস্টুরেন্টে ইনডিপেনডেন্ট টেলিভিশনের উত্তরাঞ্চলের ব্যুরো প্রধান হাসিবুর রহমান বিলুর সভাপতিত্বে আলোচনা সভা করা হয়।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি এখন টেলিভিশনের ব্যুরো প্রধান মাজেদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ডেইলি স্টারের বগুড়া-গাইবান্ধা প্রতিনিধি মোস্তফা সবুজ, সাংগঠনিক সম্পাদক বিজয় টিভির প্রতিনিধি তানজিজুল ইসলাম স্মরণ, দপ্তর সম্পাদক মোহনা টিভির আতিক রহমান, অর্থ সম্পাদক নিউজবাংলার প্রতিনিধি আসাফ-উদ-দৌলা নিওন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডেইলি বাংলাদেশ প্রতিনিধি মাসুম হোসেন, ক্রীড়া সম্পাদক একাত্তর টিভি প্রতিনিধি শাহজাহান আলী বাবু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সময় টিভি প্রতিনিধি জুম্মান সাদিক জ্যাভিলন এবং নির্বাহী সদস্য একুশে টিভি প্রতিনিধি আবুল কালাম আজাদ, ইন্ডিপেন্ডেন্ট টিভি প্রতিনিধি জ্যোজিফ হোসেন প্রতীক, আজকের পত্রিকা প্রতিনিধি শাপলা খন্দকার, এখন টিভির প্রতিনিধি হেদায়েতুল ইসলাম বাবু, ক্যামেরা পারসন রবিউল ইসলাম রবি।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে