
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের শহীদ মিনারে ভাষাশহীদদের শ্রদ্ধা জানিয়েছেন ২৫ জন বিদেশি নাগরিক। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে আজ শুক্রবার সকালে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে তাঁরা শ্রদ্ধা নিবেদন করেন।
ইতালি, নেপাল, মালয়েশিয়া ও ভারত থেকে আসা এই ২৫ জন নাগরিক শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। তাঁরা পঞ্চম বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে এসেছিলেন।
আলোচনা সভায় ইতালির নাগরিক ও চলচ্চিত্র নির্মাতা আলবার্তো স্টারোস্টা বলেন, ‘বাংলাদেশের মানুষের হৃদয় অনেক বড়। ভাষার জন্য তাঁদের যে ত্যাগ, তা এখন সারা পৃথিবীর মানুষ যথাযথভাবে উদ্যাপন করছে। এবারের উদ্যাপনটা আমার কাছে ভিন্ন। কারণ বাংলাদেশে বসেই শহীদদের শ্রদ্ধা জানাতে পেরেছি।’
মালয়েশিয়ার নাগরিক ও চলচ্চিত্র নির্মাতা জুনিয়া আনিলিক বলেন, ‘আমাদের দেশেও প্রতিবছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন করে থাকি। বাংলাদেশের বগুড়ায় এসে এই আয়োজন দেখে আমরা মুগ্ধ হয়েছি। এ দেশের শিক্ষার্থীরা অনেক মেধাবী। আশা করি তারা দেশের ভাষা আরও প্রসিদ্ধ করে করবে।’
বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত বলেন, ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে আমাদের প্রতিষ্ঠানে নানান কর্মসূচির আয়োজন করা হয়। এই আয়োজন ২৫ জন বিদেশি নাগরিক উপভোগ করেছেন। ভাষার মাসে এটা নিঃসন্দেহে অনেক গর্বের বিষয়।’
সভা শেষে শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। শেষে ২৫ জন বিদেশি নাগরিক ও প্রতিষ্ঠানপ্রধান চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক অলোক পাল এবং তাসনিম ত্রয়ী।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩২ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে