বগুড়ায় আদালতে যাওয়ার পথে তিন মোটরসাইকেল আরোহী শিক্ষানবিশ আইনজীবী ও ছাত্রদলের সাবেক নেতা আব্দুল বারী ওরফে চাঁন মিয়াকে (৪০) কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। তাঁকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়। আজ শনিবার সকাল সাড়ে ৮টায় বগুড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।
চাঁন মিয়া বগুড়া শহরের চক ফরিদ কলোনি এলাকার মৃত কবেজ উদ্দিনের ছেলে। তিনি বগুড়া জেলা জজ আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন। শজিমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চাঁন মিয়ার মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
থানার পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে বাসা থেকে আদালতে যাওয়ার পথে বগুড়া শহরের চক ফরিদ মাটির মসজিদ এলাকায় মোটরসাইকেলে করে অজ্ঞাত তিন দুর্বৃত্ত পেছন থেকে কুড়াল দিয়ে চাঁন মিয়ার মাথায়, ঘাড়ে ও হাতে কুপিয়ে পালিয়ে যায়। ঘটনার পরপরই পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালায়। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
চাঁন মিয়াকে কুপিয়ে জখম করার ঘটনায় তাঁর স্ত্রী রুনা আকতার বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও পাঁচ-ছয়জনের নামে বগুড়া সদর থানায় মামলায় দায়ের করেন। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে চাঁন মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, ‘ঘটনার পরপরই একাধিক স্থানে অভিযান চালানো হলেও জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে