রাজশাহীতে আবু হুসাইন (১২) নামের এক মাদ্রাসাছাত্র গত ছয় দিন ধরে নিখোঁজ রয়েছে। সে রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল পশ্চিমপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে। রাজশাহী নগরীর ছোটবনগ্রাম বারো রাস্তার মোড় এলাকার জামিয়া কারিনিয়া হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করে সে। গত ১৭ ডিসেম্বর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে তার বাবা আমিনুল ইসলাম মোহনপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে বলা হয়েছে, ১৫ ডিসেম্বর মাদ্রাসা থেকে বাড়ি যায় আবু হুসাইন। পরে ১৭ ডিসেম্বর তার বাবা আমিনুল মোহনপুরের ত্রিমোহনী বাজারে মাদ্রাসায় যাওয়ার জন্য সিএনজি অটোরিকশায় আবু হুসাইনকে তুলে দেয়। পরদিন আমিনুল মাদ্রাসায় ফোন করে তার ছেলের ব্যাপারে জানতে চান। তখন মাদ্রাসা থেকে জানানো হয়, আবু হুসাইন আসেনি।
এ নিয়ে জানতে চাইলে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশা বলেন, ‘জিডির পর পুলিশ আবু হুসাইনের সন্ধান পেতে কাজ করছে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৬ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৭ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪২ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে